PNB Recruitment: ৭৫০ টি শূন্যপদ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অজস্র শূন্যপদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

বর্তমানে অনেক চাকরিপ্রার্থী রয়েছেন যারা একটি ভালো ব্যাংকে চাকরির খোঁজে রয়েছেন। যদি আপনিও তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ সংক্রান্ত আজকের চাকরির খবরটি আপনার পড়ে দেখা উচিত।। সম্প্রতি নতুন করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সমস্ত তথ্য দেখে নিয়ে আপনিও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উক্ত পদে আবেদন জানাতে পারেন।

পদের নাম:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে নতুন করে ৭৫০ টি শূন্য পদে লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে কর্মী নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা:

উক্ত পদে আবেদন জানানোর জন্য বয়সসীমা রাখা হয়েছে ২০-৩ বছর। সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বিশেষ ছাড় পাবেন

শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উক্ত পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের যেকোন শাখায় গ্রাজুয়েট অর্থাৎ স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সেই সঙ্গে কোন একটি ব্যাংকে অন্ততপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।।বিস্তারিত জানার জন্য অবশ্যই বিজ্ঞপ্তি দেখে নেবেন

মাসিক বেতন:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লোকাল ব্যাংক অফিসার পদে সুযোগ পেলে আপনার মাসিক বেতন হবে ৪৮ হাজার ৪৮০ টাকা থেকে শুরু করে ৬২,৪৮০ টাকা পর্যন্ত। সেই সঙ্গে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবেন।

নিয়োগ প্রক্রিয়া:

নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপে আবেদনকারী প্রার্থীদের একটি অনলাইন লিখিত পরীক্ষা ; দ্বিতীয় ধাপে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং তৃতীয় ধাপে পার্সোনাল ইন্টারভিউ এর ভিত্তিতে বাছাই করে মেরিট লিস্ট প্রস্তুত করে প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অবসর পোর্টাল ভিজিট করে সেখানে ক্যারিয়ার পেজ থেকে আপনাদের অনলাইন আবেদন জানাতে হবে। অনলাইনে কিভাবে আবেদন জানাতে হবে কোন কোন ধাপ আপনাদের অনুসরণ করতে হবে সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তির ১৭,১৮ পৃষ্ঠায় দিয়ে দেওয়া হয়েছে।।সেগুলো অবশ্যই দেখে নিয়ে খুব সহজেই অনলাইন আবেদন জানাতে পারবেন।

আবেদর তারিখ : ১১ই নভেম্বর ২০২৫

আবেদন করুন: Apply Now

Download official notification

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment