আপনি কি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরি করতে ইচ্ছুক? ইচ্ছুক হয়ে থাকলে আজকের এই চাকরির খবরটি মন দিয়ে পড়ুন। বেশ কিছু শূন্য পদে সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে বেশ ভালো টাকা মাসিক বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার কোন কোন পদে চাকরি খালি রয়েছে, মাসিক বেতন কত রয়েছে? কী যোগ্যতায় আবেদন করা যাবে এই সবই নিম্নে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীদের অনুরোধ করবো সম্পূর্ণ চাকরির খবরটি বিস্তারিতভাবে পড়ে নিতে।।
পদের নাম ও শূন্যপদ সংখ্যা:
বর্তমানে ‘Airports Authority of India’-তে বেশকিছু শূন্যপদে Graduate & Diploma Apprentice (শিক্ষানবিশ) নিয়োগ করা হবে।।
বয়স সীমা:
যারা এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া তে অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে চাইছেন তাদের বয়স হতে হবে বর্তমানে ১৮ থেকে ২৭ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হলে প্রার্থীদের যেকোনো একটি শাখায় স্নাতক পাস অর্থাৎ গ্রাজুয়েট হতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আপনারা এই বিষয়ে বিস্তারিতভাবে তথ্য দেখে নিতে পারেন।
মাসিক বেতন:
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে যে সমস্ত প্রার্থনা সুযোগ পাবেন তারা মাসিক ১৫,০০০/- টাকা এবং টেকনিক্যাল ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে যে সমস্ত প্রার্থীরা সুযোগ পাবেন তারা মাসিক ১২,০০০/- টাকা স্টাইপেন্ড পাবেন।
নিয়োগ প্রক্রিয়া:
প্রথমে আবেদনকারীদের ‘Academic Records / প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রথম ধাপে একটি মেরিট লিস্ট প্রস্তুত করা দ্বিতীয় ধাপে এবং Document Verification এর ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের অনলাইনে উক্ত পদের জন্য আবেদন জানাতে হবে।। এবার অনলাইনে আপনাদের কিভাবে আবেদন জানাতে হবে সেই সম্পর্কিত যাবতীয় তথ্য এবং গাইডলাইন অফিসার বিজ্ঞপ্তি দুই এবং তিন নম্বর পৃষ্ঠায় দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো পড়ে নিয়ে খুব সহজেই অনলাইন আবেদন জানাতে পারবেন। নিকটবর্তী যে কোন সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ:
নভেম্বরের ২৪ তারিখ পযর্ন্ত অনলাইন আবেদন চলবে।
আবেদন করুন: Apply Now
Download official notification